30 June 2016

ছাতারপাইয়া উচ্চ বিদ্যালয়ঃ সবুজে ঘেরা প্রকৃতির কোলে এক আলোকিত শিক্ষালয়









সবুজ আর মায়াবী ছায়ায় ঢেকে আছে প্রকৃতি। গ্রামের পথ বয়ে গেছে বহুদূর। বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান, পাট, শরিষা, আরো কত ফসলের মাঠ। এরি মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ছাতারপাইয়া উচ্চ বিদ্যালয়।  বিদ্যালয়টির পরিবেশ আর শিক্ষক-শিক্ষিকারাই একে করেছেন আর দশটি বিদ্যালয় থেকে স্বতন্র। সবুজে আচ্ছাদিত এই বিদ্যালয়ের সম্মুখে রয়েছে সুবিশাল দিঘী। বর্ষা এলেই কানায় কানায় ভরে উঠে। গ্রামের শান্ত পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য শিক্ষার্থীদের মননিবেশের পরম সহায়ক। এখানে ফাগুন এলেই ফুল ফুটে, পাখী গায়। বসন্তে পত্র ঝরে, প্রজাপতি পাখা মেলে। শীতের হিমেল হাওয়ায় শীর লাগে গায়ে। নবান্নে পিঠে খাওয়ার ধুম। স্কুল মাঠে কখনো বসে মেলা। ছোটছোট ছেলেমেয়ের ছুটোছুটি, চরকা চলে ঐ। এমন এক স্বপ্নময় পরিবেশেই এখানে বড় হয় আগামীর প্রজন্ম। মেধা আর মননে বিকশীত নিবেদিত প্রাণ শিক্ষকরা নিরলস করে যাচ্ছেন জ্ঞানের বিতরণ। বাবার স্নেহে আর মায়ের মততায় গড়ে চলেছেন শিক্ষার্থীদের ভবিশ্যৎ।

15 June 2016

লিঙ্গবাদ বাঙালীর মজ্জাগত



ছোট বেলা থেকে দেখে আসছি আমার নানা রেগে গেলে প্রায়ই বলেন, ‘মূর্খের সাথে আমি স্বর্গেও যেতে রাজি নই’। শরৎচন্দ্র-বঙ্কিমচন্দ্রের সব উপন্নাস উনার মুখস্ত। এই বয়সেও ঐসব উপন্নাস থেকে কোট করে আমাদের শুনান। উনার ধারণা মানুষ শিক্ষিত হলে মনে বড় হয়। সাধারণ আর দশজন থেকে উন্নত চিন্তা করে। শিক্ষিত মানুষ বর্ণবাদি হতে পারে না, লিঙ্গবাদী হতে পারে না। উনার কাছ থেকে শুনে শুনে আমিও বিশ্বাস করতে শুরু করি, শিক্ষা মানুষকে মনে বড় করে। শিক্ষার প্রতি একটা প্রবল আগ্রহ তৈরি হয়। স্বপ্ন দেখি, বড় হয়ে শিক্ষক হব। মানুষের মাঝে শিক্ষার আলো বিতরণ করব। একসময় শিক্ষকও হই। কিন্তু যত বড় হতে থাকি আমার ধারণা পাল্টাতে থাকে।

24 May 2016

গুগল সার্চ (সার্চ ইঞ্জিন) কেমনে কাজ করে?


কয়দিন আগে বাড়িতে গেছিলাম ছুটিতে। এলাকার এক ছোট ভাইয়ের পড়াশুনার খোজ খবর নিচ্ছিলাম। পড়ে ক্লাস নাইনে। কথায় কথায় এক সময় জিজ্ঞেস করল, ভাই গুগল সার্চ (সার্চ ইঞ্জিন) কেমনে কাজ করে?
পড়লাম ঝামেলার মধ্যে। সার্চ ইঞ্জিনের ডিটেইল ব্যাপারটা মোটামুটি ভালই কমপ্লেক্স। সেটা বলতে গেলে হয়তো বুঝবে না। মনে মনে বলবে--দূর ভাই কিছুই জানে না, আমারে নয় ছয় একটা বুঝ দিছে। চিন্তা করলাম একটা উদাহরণ দিয়ে বুঝানো যায় কিনা। বললাম-
- দাঁড়াও বুঝাইতেছি। আগে বল, বইয়ের ইন্ডেক্স কি জিনিস সেটা জানো?

19 May 2016

বিদেশে উচ্চ শিক্ষা

আমি হায়ার স্টাডিতে এপ্লাই করার আগে নেট থেকে কিছু তথ্য সংগ্রহ করেছিলাম যা সে সময় আমার খুব কাজে লেগেছিল। এখানে আমি তার একটা সূচী এবং তথ্য সূত্র দিচ্ছি, হয়ত আরও অনেকের কাজে লাগবে।
1. বিদেশী বিশ্ববিদ্যালয় গুলোতে উচ্চশিক্ষা, বৃত্তি/স্কলারশীপ এবং (প্রস্তুতি পর্ব)
1.1. শুরু বা পরিকল্পনা পর্যায়
1.1.1. সময়
1.1.2. তথ্য সংগ্রহ
1.1.3. তথ্য সাজানো
1.1.4. কাগজ পত্র তৈরী
1.1.4.1. ট্রান্সক্রিপ্ট

06 May 2016

Software Projects

আমরা এখন নিচের প্রোজেক্টগুলো নিয়ে কাজ করছি:
১. বাংলা স্পেল চেকার
২. বাংলা নিউজ/ডকুমেন্ট ক্লাস্টারিং
৩. বাংলা নিউজ/ডকুমেন্ট ক্লাসিফিকেশন
৪. বাংলা নিউজ/ডকুমেন্ট সার্চ
৫. বাংলা নিউজ/ডকুমেন্ট ক্রলার

Research Interests

My research area is data mining in general, and my research interests include the following:

  1. Ontology Learning
    • Personalised Ontology Learning
    • Automatic and Semi-automatic Ontology Learning
    • Domain Ontology Learning
    • Ontology Enrichment
  2. Text Data Mining
    • Pattern Mining
      • Text Pattern Interpretation (e.g. annotation and visualisation)
    • Topic Modelling
      • Topic Model Interpretation (e.g. labeling and visualisation)
    • Classification
    • Clustering
    • Document Summarisation
    • User Information Needs
    • Recommendation System
  3. Knowledge Discovery and Data Mining
  4. Information Filtering
  5. Information Retrieval
  6. Search Engine
  7. Machine Learning
  8. Deep Learning

11 March 2016

IELTS Sample Questions: Speaking Task1

In the IELTS Speaking Module, part 1, the examiner will ask personal questions about you, your family, your work, your interest, your education or other familiar topics. A categorized list of such topics and questions is given below. You can use these sample questions to rehearse for the IELTS speaking module, part 1, of the oral interview. Make sure you can speak correctly, clearly, and with ease and confidence in response to each question. Remember to make your answer interesting by providing more than the most basic information. Some of these sample questions appear most of the IELTS exams, so review them well. Make an IELTS speaking preparation notebook and write down the answers of the questions provided here:

YOU
o   Describe yourself.
o   What do you do?
o   What do you do in your leisure time?
o   Where do you see yourself in the next 5 years?
o   Describe your educational background.
o   Describe the place where you come from.


04 November 2015

ডিজিটাল বাংলাদেশ, একটি আইডিয়া

দৃশ্য ১: মাহীন ছাত্র। তার বাসা ক্যাম্পাস থেকে অনেক দূরে, যার কারনে সে দুপুরে লাঞ্চ করতে বাসায় যেতে পারে না। সে ক্যাফেটেরিয়া বা ক্যাম্পাসের আশেপাশের হোটেলগুলোতে দুপুরে লাঞ্চ করতে যায়। ক্যাপেটেরিয়া বা আশেপাশের হোটেলগুলোতে খাবারের দাম অনেক বেশি। সে যেহেতু মধ্যবিত্ত পরিবারের ছেলে এই বাড়তি খরচ তার জন্য একটা সমস্যা।

26 October 2015

মন উড়ে যায় ছোট্ট বেলার গাঁও







পাখীর সাথে গান ছিল মোর
গহীন বনে টান।
একটুখানী হাওয়া দিলেই
মন হত আনচান।
ফুলের সাথে, বনের পথে 
কেটে যেত বেলা।
বিকেল গিয়ে সন্ধ্যা হত
শেষ হত না খেলা।