05 September 2020

Algorithm for Detecting Misogynistic Posts Targeting Women

 


















Online abuse targeting women, including threats of harm or sexual violence, has proliferated across all social media platforms but QUT researchers have developed a statistical model to help drum it out of the Twittersphere. 

Associate Professor Richi Nayak, Professor Nicolas Suzor and research fellow Dr Md Abul Bashar from QUT have developed a sophisticated and accurate algorithm to detect these posts on Twitter, cutting through the raucous rabble of millions of tweets to identify misogynistic content. 

The research paper can be read here. This page list some of the media coverage on this research.

11 June 2020

করোনা মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক মাধ্যম


আমার মূল লেখাটি প্রথম আলো প্রকাশ করেছে। পড়া যাবে এখানে।
করোনা (কোভিড-১৯) মহামারি ভয়ংকরভাবে আঘাত করেছে আমাদের স্বাস্থ্য, অর্থনীতি, ব্যক্তি এবং সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রকে। করোনার কারণে ইতিমধ্যে পৃথিবীব্যাপী ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দার অবস্থা তৈরি হয়েছে। আন্তর্জাতিক শেয়ার মার্কেট পুরোপুরি ভেঙে পড়েছে, পরিবহন এবং বাণিজ্য খাতে হাজারো কোটি টাকা লোকসান হচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে আছে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো তাদের ধারণক্ষমতার কয়েক গুণ বেশি সেবা দিয়েও সংকুলান করতে পারছে না।

মানুষ সর্বদা ভয়ের মধ্যে আছে কখন এই রোগে আক্রান্ত হয়, কখন কাছের মানুষকে হারাতে হয়। অধিকাংশ মানুষ চাকরি হারিয়েছে। তাদের গৃহবন্দী হয়ে দিন কাটাতে হচ্ছে। এসব কিছুই প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্য ও সামাজিক আচরণে। পত্রপত্রিকায় প্রায়ই মানুষের অস্বাভাবিক আচরণের খবর আসছে।

16 May 2020

ওরে ক্যারা যায়রে!!!


ঐ দেখ, ঐখানে
হেঁটে যায় ক্যারা।
পরনের লুঙ্গিখানা
মাঝখানে ছেরা (ছেঁড়া)।

দেখে তুমি ভাব তারে সস্তা?
তার নামে আছি বলি গোটাখান রাস্তা।
কথা যেন ফোটে তার আগুনের ফুলকি
মাঝে মাঝে টান মারে গাঁজা আর কলকি।
হপ্তায় ছয় দিন থাকে সে ব্যাস্ত
সময় পেলে গিলে খায় ভাজা ব্যাঙ আস্ত।
চান্দিতে মাল নাই থলথলে ভুঁড়ি
বলে বেড়ায় বয়স নাকি এখনো তার কুড়ি।

15 May 2020

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আমার স্বপ্ন



আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয়। কৃত্রিম বুদ্ধিমত্তা অবিশ্বাস্য রকমভাবে সমাজকে বদলে দিয়ে অসামান্য অবদান রাখতে পারে দেশ, জাতি ও মানবতার কল্যানে। ড্রোন, রোবট, চালকবিহীন গাড়ি এসবের মূলে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

মেশিনকে মানুষের মতো বুদ্ধিমান করে তোলার যে গবেষণা সেটিই কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা। শিক্ষণ, যুক্তি, পরিকল্পনা, সমস্যা সমাধান, মানুষের ভাষা বোঝার ক্ষমতা, উপলব্ধি এসবন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার অংশ। কম্পিউটার টেকনোলজি ছাড়াও মার্কেটিং, ফিন্যান্সিয়াল সার্ভিস, রিসার্চ, আটোমোটিভ, ব্যাংকিং, স্বাস্থ্য, টেলিকমিউনিকেশন সহ আরও অনেক ক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার রয়েছে।

মাইশা মনি


-সহ লেখক মানহা
.
মাইশা মনি, সুখের খনি, করছে এখন বেল মাথা
সারা বেলা যাচ্ছে বলে, কেউ বুঝে না তার কথা।
.
আদর মাখা মুখখানী তার, গভীর মায়ার ছানি
দেখলেই তুমি ভাববে বুঝি ছোট্ট একটা বানি।
.
দুষ্টুমিতে সেরা সে, খেতে চায় না কিছু
খাওয়ার সময় আম্মু তার ছুটতে থাকে পিছু।
.
লাফ ঝাফে সেরা সে, খাট থেকে যায় পড়ে
পড়লেই সে হইচই হবে সারা বাড়ী জুড়ে।

04 February 2018

আমাদের যে দিন গিয়েছে চলি

হাজার বছরের চেনা এই চাঁদ। 
তবু কেন যেন চিনি না তারে,
উচ্ছাসে ভাঙে না বাঁধ।
রূপলী আলো স্নিগ্ধ করে না প্রাণ,
ছরকি বুড়িও ভুলে গেছে গান।
নীল আকাশে তুলোমেঘ,
দিক হারিয়ে অজানার পথে ছোটে।
কোথায় গেলে তারে পাই? তারে পাই কোন মাঠে?

আমাদের যেদিন গিয়েছে, তা কি একেবারেই গিয়েছে?
সোনালী ধানের ক্ষেতে এলোবাতাস এখনো দোল দিয়ে যায়
শুধু হয়না আমাদের হেয়ালী হাঁটা, হাতে রেখে হাত।
আমাদের যা ছিল তার কিছুই কি বাঁকি নাই?
শিমুল, পলাশ একনো ফোটে, হাসনাহেনার গন্ধে ভরে বুক।
শুধু হয়না বলা গল্পগুলো, চোখে রেখে চোখ।

28 March 2017

Pohela Boishakh [Bengali New Year]

Pohela Boishakh, the Bengali New Year, is the biggest festival in Bangladesh. In Bengali, Poila stands for ‘first’ and Boishakh is the first month of the Bengali calendar.  It is celebrated on the first day of the Bengali calendar.

Pohela Boishakh is the festival which is rooted in Bengali culture and history. No other festival depicts true tradition and culture of Bangladesh as does the Pohela Boishak. All over the country, people enjoy fairs and festivals. Singers perform traditional songs to welcoming the new year, 'eso he Boishakh' (welcome Boishak) is the most popular song among them. On this day, newspapers publish special supplements, and radio and television broadcast special programmes. On this day, people promise to put their best efforts to develop the country and to make it better than it was in previous years.

Every aspect of Pohela Boishak is enjoyable, but the most enjoyable feature is big social gathering. As a preparation to celebrate this day, people bathe early in the morning and dress in fine clothes. They spend much of the day visiting relatives, friends and neighbours and going to the traditional fair arranged on this day. Various agricultural products, traditional handicrafts, toys, cosmetics, as well as various kinds of food and sweets are sold in this fairs. The fairs also arrange entertainments that include traditional dance, plays and songs. The biggest and most colourful fairs take place in Dhaka.

Like any other festivals, Pohela Boishak has its special foods. On this day, people cook a special kind of food called Panta Ilish. It is prepared by drowning boiled rice into a soup or cool water and served with Hilsha fish (commonly known as Ilish) fried with spice. Traditional desserts, such as sweet balls, sweet curd and cakes, are an integral part this festival.

20 March 2017

Text Classification Tutorial

How to prepare your data for text classification?
http://www.svm-tutorial.com/text-classification-prepare-data/

SVM Tutorial: How to classify text in R
http://www.svm-tutorial.com/2014/11/svm-classify-text-r/

14 March 2017

বনপথিক








আমি বনপথিক, হাজার বছর ধরে খুঁজিয়া বেড়াই তারে।
সাজাইয়া রঙ্গীন ডালি, বিকশিত সৌরভে,
এই বনের মালতি, কাঞ্চন, দোপাটি তাহারি প্রতীক্ষায় প্রহর গোনে।

সূর্য ঢালিছে কিরণ, দেখাইতে পথখানী তারে।
মেঘমালা উড়িয়া চলিছে, ছায়া হইতে তপ্ত দুপরে।
পাখপাখালীর সভা চলে, শোনাইতে তারে ছন্দ।
দক্ষিণা সমীরণ ব্যস্ত ছোটে, বিলাইতে তারে গন্ধ।


পথ চলিতে চলিতে হঠাৎ দেখি তারে, বালিকা হরিণী।
কি মায়াবী দুটি চোখ, কি গভীর তাহার চাহনী।
স্বপনে শুধু দেখি তারে, এ জীবনে কেন পাই না!
এমন চোখে চোখ রেখে, চোখ সরানো যায় না।